বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চলে গেলেন আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৪ আগষ্ট ২০২৫, ১৬:০৩

টিভি ধারাবাহিক ‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাটি’-এর স্মরণীয় চরিত্র জেনিফার মার্লো হিসেবে খ্যাত অভিনেত্রী লনি অ্যান্ডারসন আর নেই। রবিবার লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে মৃত্যু হয় তার। ৮০তম জন্মদিনের মাত্র দুইদিন আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন লনি। এক বিবৃতিতে তার পরিবার জানিয়েছে, ‘তার চলে যাওয়ার খবরে আমরা গভীরভাবে শোকাহত। এ কঠিন সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করবেন।’

এদিকে আগামীকাল ৫ আগস্ট লনির জন্মদিন। কিন্তু তার একদিন আগেই না ফেরার দেশ পাড়ি জমালেন অভিনেত্রী।

তাকে হারিয়ে শোকাচ্ছন্ন অভিনেত্রীর সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে তা।
লনি জনপ্রিয়তা অর্জন করেন কমেডি সিরিজ ‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাতি’-এ রিসেপশনিস্ট জেনিফার মার্লোর ভূমিকায় অভিনয় করে। ‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাটি’ সিরিজটি ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়।

রিসেপশনিস্টের চরিত্রটি শুধু জনপ্রিয়তাই এনে দেয়নি লনিকে। ঝুলি ভরিয়েছে পুরস্কারেও। দুটি এমি অ্যাওয়ার্ড মনোনয়ন এবং তিনটি গোল্ডেন গ্লোব মনোনয়ন এনে দিয়েছে চরিত্রটি তাকে। ব্লন্ড চুল, হাই-হিল পরা সেই জেনিফার শুধু সৌন্দর্যেই নয়, তার বুদ্ধিমত্তা ও দক্ষতার মাধ্যমেও মন জয় করেছিলেন দর্শকদের। ব্যর্থ ও বিশৃঙ্খল এক অফিসে তিনিই ছিলেন কার্যকারিতা ও ভারসাম্যের প্রতীক।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর