বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মঞ্জু

আওয়ামী লীগের জন্য দুটি পথ খোলা আছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ আগষ্ট ২০২৫, ১৫:৪৮

আওয়ামী লীগের জন্য দুটি পথ খোলা আছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে ক্ষমা চেয়ে, বিচারের মুখোমুখি হয়ে নতুন নেতৃত্বে উত্থানের সুযোগ পেতে পারে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে 'আওয়ামী লীগ গেরিলা পথে ফিরতে চায় কিনা' সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন মঞ্জু।

তিনি বলেন, আওয়ামী লীগের সামনে দুটি পথ খোলা আছে। প্রথমটি হলো তাদের '২৪-এর গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে ক্ষমা চাইতে হবে এবং জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে। তবে একই নামে, নেতৃত্বে রাজনীতিতে আওয়ামী লীগ ফিরতে পারবে না।
কোনো গণহত্যাকারী দল একই রূপে ফিরে আসতে পারে না। তবে শক্তি হিসেবে থাকতে পারে।

দ্বিতীয়টি পথ হলো চোরাগুপ্তা। যেটি আমরা আশঙ্কা করছি, আওয়ামী লীগ সহিংসতা সৃষ্টি করে দেশটি আনস্টেবল করার চেষ্টা করবে। এতে আওয়ামী লীগ আরো ক্ষয়িষ্ণু হবে। তবে এই গুপ্ত রাজনীতি ক্ষমতায় ফেরার নজির নেই।

আর যদি আমরা যারা ক্ষমতায় যাবো তারা যদি আওয়ামী লীগের চেয়ে ভয়ংকর আচরণ করি, যাদের বর্বরতা আওয়ামী লীগের কর্মকাণ্ডকেও হার মানায়, তখন একটা রেফারেন্স তৈরি হতে পারে আওয়ামী লীগই ভালো ছিল। '২৪-এর গণহত্যার দৃশ্যের পাল্টা কোনো দৃশ্য যদি সামনে হাজির না হয় তবে '২৪-এর গণহত্যাকারীরা কখনও রাজনীতিতে ফিরতে পারবে না।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর