বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কেন লিভারপুল একদিনে দুই ম্যাচ খেলছে

খেলা ডেস্ক

প্রকাশিত:
৪ আগষ্ট ২০২৫, ১৫:৪২

প্রি-সিজনের শেষ ধাপে এসে এক অনন্য আয়োজন করছে লিভারপুল। আজ সোমবার (৪ আগস্ট) অ্যানফিল্ডে একই দিনে স্পেনের অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়, দ্বিতীয়টি রাত ১টায়।

এশিয়া সফরে এসি মিলান ও ইয়োকোহামার বিপক্ষে খেলেছে অল রেডরা।

এবার নিজেদের মাঠে পুরো স্কোয়াডকে খেলার সুযোগ করে দিতেই আয়োজিত হয়েছে এই ডাবল-হেডার। দুই ম্যাচ মিলিয়ে ৩০ জনেরও বেশি খেলোয়াড় মাঠে নামতে পারেন।

প্রথম ম্যাচ শুরু হওয়ার পর স্টেডিয়ামের গেট বন্ধ হয়ে যাবে, তাই দুটি ম্যাচ দেখতে হলে সমর্থকদের প্রথম ম্যাচের সময়ের আগেই প্রবেশ করতে হবে। ইতিমধ্যে প্রবেশের টিকিট বিক্রি শেষ হয়েছে।

ফ্লোরিয়ান ভার্টজ, জর্জি মামারদাশভিলি, জেরেমি ফ্রিমপং, হুগো একিতিকে, মিলোস কেরকেজ ও ফ্রেডি উডম্যানের ঘরের মাঠে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রিও এনগুমোহা ও ট্রে নিয়োনিকে আরো সময় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন কোচ আর্নে স্লট।

আগামী সপ্তাহে কমিউনিটি শিল্ডে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে লিভারপুল। এরপর প্রিমিয়ার লিগে বোর্নমাউথকে আতিথ্য জানিয়ে শুরু হবে শিরোপা রক্ষার লড়াই।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর