শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শাহজিবাজার গ্রিডে অগ্নিকাণ্ড, বিপর্যস্ত বিদ্যুৎ সরবরাহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ আগষ্ট ২০২৫, ১৫:২৫

হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় জেলার বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আজ সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টা ৩৭ মিনিটে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)-এর টিআর-২ নম্বর ব্রেকার ও সংযুক্ত যন্ত্রাংশে আগুনের সূত্রপাত ঘটে।

(পিজিসিবি) এর একটি বিশ্বস্ত সূত্র জানায়, ব্রেকারে হঠাৎ ‘ফ্ল্যাশিং’ বা ঝলক লাগার পর মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও গ্রিড উপকেন্দ্রের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে এর মধ্যেই গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে যায় এবং পুরো গ্রিড উপকেন্দ্র অচল হয়ে পড়ে। ঘটনার পর পিজিসিবির প্রকৌশলীরা জরুরি মেরামত কার্যক্রম শুরু করলেও কখন বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পিজিসিবির এক প্রকৌশলী বলেন, ‘আমরা দ্রুততম সময়ে সিস্টেম রিস্টোরে কাজ করছি। ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে।

’এদিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, মাধবপুর, নবীগঞ্জ ও শাহজিবাজারসহ আশপাশের এলাকায় জনদুর্ভোগ চরমে উঠেছে। শিল্প-কারখানা, চা-বাগান, দোকানপাটসহ দৈনন্দিন কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটেছে। বহু এলাকা দুপুর থেকে সম্পূর্ণ বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর