বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে প্রায় ২ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ আগষ্ট ২০২৫, ১৪:৪২

সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাটে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও টাস্কফোর্স সদস্যরা।

আজ সোমবার (৪ আগস্ট) ভোররাতে চালানো এ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে নৌপথে আনা বিপুল পরিমাণ কাপড়সহ একটি কাঠের নৌকা জব্দ করা হয়। তবে চোরাকারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়ন জানায়, জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে—১২৫৮ পিস ভারতীয় শাড়ি, ২২৩১ মিটার পাঞ্জাবির কাপড়, ১৬৯২ মিটার প্যান্টের কাপড় এবং ৫০২ পিস শেরওয়ানির কাপড়।

এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ২ কোটি ২৯ লাখ ৫৫ হাজার ১০০ টাকা। অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিডিও-৩১৫ এর সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ বিজিবি সদস্যরা অংশ নেন।

বিজিবির সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান স্থল ও নৌপথে সমানভাবে জোরদার করা হয়েছে। জব্দকৃত কাপড়ের চালান শুল্ক বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর