বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা নেই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৪ আগষ্ট ২০২৫, ১৩:২৩

আগামীকাল (৫ আগস্ট) জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ ঘোষণা করবে সরকার। এ উপলক্ষে নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার ৪ আগস্ট আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশে অভিযান চলবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে। এগুলো উদ্ধার করতে হবে। তাই নির্বাচনের আগ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর থেকে এক বছরে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, যদিও কাঙ্ক্ষিত অবস্থায় যাওয়া সম্ভব হয়নি। এই সরকার চেষ্টা করছে, আগামীতে যে সরকার আসবে তারা হয়তো আরও ভাল করবে।

তিনি বলেন, ‘৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। ৩ আগস্ট ঘিরেও এ ধরনের নাশকতার হতে পারে বলে কথা ছড়ানো হয়েছিল। কিন্তু ৩ তারিখে যেভাবে সবকিছু ঠিকঠাক মতো হয়েছে, ৫ আগস্টেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, ভালো থাকবে।’

মবের ক্ষেত্রে সরকার কোনো ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে মাদকের ব্যাপারে। মাদকের ক্ষেত্রে রুই কাতলা ধরা পড়ছে না, পুটি ধরা পড়ছে।’

উপদেষ্টা বলেন, ‘নির্বাচনে কে অংশ নেবে বা নেবে না, তা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। নির্বাচনে যথাযথ দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা বাহিনী।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর