বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শবনম ফারিয়া

কার কাছে বিচার দেব, জানি না

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২ আগষ্ট ২০২৫, ১৫:১৯

ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয় কমিয়ে দিলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। সোশ্যাল প্ল্যাটফরমে নিজের মতামত তুলে ধরেন এ অভিনেত্রী। জুলাই আন্দোলনে হাসিনা সরকারের বিরুদ্ধে আওয়াজও তুলেছিলেন।

এছাড়া সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলতে দেখা যায় তাকে। এবার ক্ষোভ জানালেন দেশের রাজনীতি ও বর্তমান পরিস্থিতি নিয়ে।

শুক্রবার (১ আগস্ট) এক ফেসবুক পোস্টে ফারিয়া জানান, কার কাছে বিচার দেবেন তিনি জানেন না। দেশের রাজনীতি নিয়ে তার যেন ক্ষোভের অন্ত নেই।

পোস্টে শবনম ফারিয়া লিখেছেন, ‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেব, জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাই cdi লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!’

এরপর তিনি অনেকটা দুঃখ করেই লিখেছেন, “মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে?’ অন্য পক্ষ বলে, ‘ফ্যাসিস্ট সরকারের দোসর!’ ১৬ বছর কিছু বলেননি কেন!”

সবশেষে অভিনেত্রী লিখেছেন, ‘এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা? হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।

এর আগে, গত জুন মাসেও দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নৈরাজ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন এ অভিনেত্রী। রাজনীতি নিয়ে সেটিই তার শেষ স্ট্যাটাস জানিয়ে শবনম ফারিয়া বলেছিলেন, ‘এই স্ট্যাটাসের মধ‍্য দিয়ে বাংলাদেশের পলিটিক্স নিয়ে স্টেটাস দেওয়া বন্ধ করলাম! কারণ ফাইনালি আমি বুঝে গেছি, জাতি হিসাবে আমরা অত্যন্ত বেহায়া এবং নির্লজ্জ, আমরা কখনো ভালো হবো না, যত আন্দোলন হোক, সরকার পরিবর্তন হোক, যতই শান্তিতে নোবেল পাওয়া মানুষ আসুক, আমাদের কেউ দুর্নীতি এবং চুরি করা থেকে আটকাতে পারবে না! শিশু, কিশোর, বৃদ্ধ যেই ক্ষমতা পাবে সেই তার অসৎ ব্যবহার করবে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর