বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গাজার ‘কুখ্যাত’ ত্রাণকেন্দ্র পরিদর্শন করেছেন মার্কিন দূত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ আগষ্ট ২০২৫, ১৪:১৯

মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ শুক্রবার গাজার একটি বিতর্কিত মানবিক সহায়তাকেন্দ্র পরিদর্শন করেছেন। এই কেন্দ্রটি যুক্তরাষ্ট্র-সমর্থিত এবং গাজায় অবস্থিত তিনটি সক্রিয় সহায়তা বিতরণকেন্দ্রের একটি, যেগুলোর আশপাশে বিগত কয়েক সপ্তাহে অতিপ্রয়োজনীয় খাদ্য সংগ্রহের চেষ্টায় শত শত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। খবর আলজাজিরার।

উইটকফ জানান, তিনি শুক্রবার প্রায় পাঁচ ঘণ্টা গাজায় ছিলেন, মূলত পরিস্থিতি স্বচক্ষে পর্যবেক্ষণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করার জন্য।

উল্লেখ্য, ট্রাম্প এর আগেই বলেছিলেন, ‘গাজায় সত্যিকারের ক্ষুধা চলছে,’ যা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবির বিরোধিতা করে।

ট্রাম্প শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ‘আমি স্টিভ উইটকফের সঙ্গে কথা বলেছি। তিনি অনেক মানুষের সঙ্গে ভালো একটি বৈঠক করেছেন। প্রধান আলোচনার বিষয় ছিল খাদ্য।

মানুষের খাওয়ার ব্যবস্থা করাই আমাদের মূল লক্ষ্য।’ উইটকফের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিও ছিলেন। তারা রাফাহ শহরের একটি সহায়তাকেন্দ্র পরিদর্শন করেন, যা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালনা করছে। অবরুদ্ধ গাজার এই তিনটি কেন্দ্রে বর্তমানে অতি সীমিত সহায়তা সরবরাহ করা হচ্ছে।

গাজায় চলমান মানবিক সংকটের গভীরতা বোঝার এবং সহায়তা প্রদানে আন্তর্জাতিক প্রচেষ্টাকে জোরদার করার উদ্দেশ্যেই ছিল এই সফর।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর