বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সব সময় পা ঠাণ্ডা? জেনে নিন কারণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ আগষ্ট ২০২৫, ১৩:৩৫

অনেকেই লক্ষ্য করেন, শরীর ঠিকঠাক গরম থাকলেও পা ঠাণ্ডা হয়ে থাকে। এটি শুধু ঠাণ্ডা আবহাওয়ার কারণে নয়, বরং শরীরের ভেতরে থাকা বেশ কিছু সমস্যার লক্ষণ হতে পারে। চিকিৎসকদের মতে, পা ঠাণ্ডা হয়ে যাওয়াটা হেলাফেলার বিষয় নয়। এটি স্নায়ুতন্ত্রের অসুবিধা বা রক্ত চলাচলের সমস্যার ইঙ্গিত হতে পারে।

শরীরে হরমোনের ভারসাম্যহীনতা, থাইরয়েডজনিত সমস্যা, এমনকি হার্টে ব্লক বা উচ্চ কোলেস্টেরলের কারণেও পা ঠাণ্ডা হয়ে যেতে পারে। ডায়াবেটিস বেশি মাত্রায় থাকলে পায়ের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে রক্ত সঞ্চালন ব্যাহত হয়। ফলে পা ঠাণ্ডা হয়ে থাকে। এ ছাড়া, একটি বিশেষ অসুস্থতা রয়েছে, যার নাম রেনোঁড সিন্ড্রোম।

এতে স্ট্রেস বা মানসিক চাপের কারণে হাত-পায়ের আঙুলের রক্তনালি সংকুচিত হয়ে যায়। ফলে সেগুলো ঠাণ্ডা ও অসাড় লাগে।

সব মিলিয়ে, বারবার পা ঠাণ্ডা হয়ে যাওয়া কোনো সাধারণ সমস্যা নয়। এটি অবহেলা করলে ভবিষ্যতে বড় ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

তাই এমন উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর