বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শাহরুখ-রানির মুকুটে ক্যারিয়ার সেরা পালক

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২ আগষ্ট ২০২৫, ১৩:১৭

একজন বলিউডের রাজা। কিং অব বলিউড। অপরজন বলিউডের রানি। একসময়ের সেই জনপ্রিয় জুটি এবার একসঙ্গেই পেতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্মাননা।

ক্যারিয়ারের তিন দশক পার করে জীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান ও রানি মুখার্জি। যে খবরে খুশি বলিউড, খুশি দুজনের ভক্তকুল।

ক্যারিয়ারের ৩৩ বছর পর সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান। অন্যদিকে, অভিনয় জীবনের ৩০ বছর পার করে এই প্রথম জাতীয় সম্মান পেলেন রানি মুখর্জিও।

খান ও মুখার্জি পরিবারে এখন শুধু খুশির হাওয়া। খবরটি প্রকাশ হওয়ামাত্র ভক্তদের কৃতজ্ঞতা জানালেন কিং খান। রানি মুখার্জিও জানালেন ধন্যবাদ।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে রানি বলেন, ‘আমি সত্য়িই দারুণ খুশি এবং গর্বিত বোধ করছি। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে আমার অভিনয়কে এত বড় সম্মান দেওয়ায় আমি আপ্লুত। আমার ৩০ বছরের সিনে ক্যারিয়ারে এটাই আমার প্রথম জাতীয় পুরস্কার। আমি খুবই ভাগ্যবান যে আমার অভিনয় জীবনে বহু ভাল ভাল ছবিতে কাজ করেছি। দর্শকদের ভালবাসা পেয়েছি। ধন্যবাদ জানাই জাতীয় পুরস্কারের সঙ্গে যুক্ত বিচারকদের।

ধন্যবাদ জানাই ছবির পরিচালক অসীমা ছিব্বর এবং প্রযোজক নিখিল আদভানি, মণীশা এবং মধুকে। এই সম্মান আমার ৩০ বছরের অভিনয় জীবনকে আরও সমৃদ্ধ করল।’

অন্যদিকে শুক্রবার রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি ভিডিও পোস্ট করেন বলিউড বাদশা। জাতীয় পুরস্কার পেয়ে ভক্তদের ও জুরি বোর্ডকে ধন্যবাদ জানান তিনি। শাহরুখ বলেন, ‘আমি কৃতজ্ঞ, গর্বিত এবং অভিভূত। জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়া এমন একটি মুহূর্ত যা আমি আজীবন লালন করব।’

সেই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করেন জওয়ানের পরিচালক অ্যাটলির প্রতিও। তবে শাহরুখকে দেখে বেশ চিন্তায় পড়ে যান তার অনুরাগীরা। কারণ, ভিডিওতে কিং খানকে এক হাতে প্লাস্টার করা অবস্থায় দেখা গেছে। তার আসন্ন চলচ্চিত্র ‘কিং’-এর শুটিংয়ে আঘাত পেয়েছিলেন শাহরুখ। বর্তমানে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আর সেখান থেকেই ভিডিও বার্তায় সবাইকে ধন্যবাদ জানালেন বলিউড বাদশা।

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতা হিসেবে শাহরুখ খানের সঙ্গে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেতে যাচ্ছেন বিক্রান্ত ম্যাসে। সেরা অভিনেত্রীর সম্মাননা পাচ্ছেন রানি মুখার্জি। সেরা ছবির পুরস্কার পাচ্ছে ‘টুয়েলভথ ফেল’।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর