বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় গরুর চালান জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ আগষ্ট ২০২৫, ১৩:১১

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা শনিবার (২ আগস্ট) ভোরে দুইটি পৃথক অভিযানে ভারত থেকে আনা ৩২টি গরু ও একটি স্টিল বডির নৌকা জব্দ করেছে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ ২০ হাজার টাকা।

২৮ বিজিবির সূত্র জানায়, তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের কচুয়াছড়া এলাকায় সীমান্ত পিলার ১১৯২/৩-এস থেকে প্রায় ৫০০ গজ ভেতরে অভিযান চালিয়ে বিরেন্দ্রনগর বিওপির সদস্যরা ১৮টি ভারতীয় গরুসহ একটি স্টিল বডির নৌকা জব্দ করেন। একই সময় দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির সদস্যরা ইসলামপুর এলাকা থেকে আরো ১৪টি ভারতীয় গরু আটক করেন।

তবে দুইটি অভিযানেই কাউকে আটক করা সম্ভব হয়নি। ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির জানান, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। জব্দকৃত গরু ও নৌকা শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর