বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

১২৯ বছরের পুরনো রেকর্ডে নাম লেখালেন আটকিনসন

খেলা ডেস্ক

প্রকাশিত:
২ আগষ্ট ২০২৫, ১২:৪৬

লন্ডনের দ্য ওভালে ইংল্যান্ড ও ভারতের পঞ্চম ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের পেসার গাস আটকিনসন। চোটের কারণে প্রথম চার টেস্টে মাঠের বাইরে থাকা এই ডানহাতি পেসার প্রত্যাবর্তনেই যেন আগুন ঝরালেন। ভারতের প্রথম ইনিংসে মাত্র ৩৩ রানে ৫ উইকেট শিকার করে এক শতাব্দীরও বেশি পুরনো রেকর্ডে নাম তুললেন তিনি।

আটকিনসনের শিকার হয়েছেন যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা।

এর মাধ্যমে মাত্র ১৩ টেস্টে ৬০ উইকেট পূর্ণ করেন তিনি। গড় ২১ ও স্ট্রাইক রেট ৩৪.৯—টেস্ট ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে ৬০ উইকেট নেওয়ার সময় স্ট্রাইক রেট ৩৫-এর নিচে রাখার কৃতিত্ব তার। তালিকার শীর্ষে আছেন ইংল্যান্ডের কিংবদন্তি জর্জ লেহম্যান। ১৮৯৬ সালে শেষ টেস্ট খেলা এই বোলার ৩৪.১ স্ট্রাইক রেটে ৬০ উইকেট নিয়েছিলেন।

৩৬ স্ট্রাইক রেটে তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার বোল্যান্ড।

প্রথমে ব্যাট করে ভারত গুটিয়ে যায় ২২৪ রানে। করুণ নায়ারের ৫৭ ও ওয়াশিংটন সুন্দরের ২৬ রানের ইনিংস কিছুটা প্রতিরোধ গড়লেও আটকিনসন ও জশ টাং মিলে ভারতীয় ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।

ইংল্যান্ড প্রথম ইনিংসে ঝড়ো সূচনা করলেও প্রসিদ্ধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়ে থামে ২৪৭ রানে।

৩ রানের লিড পায় স্বাগতিকরা।

দিনের শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৭৫ রান। অপরাজিত জয়সওয়াল ৫১ রানে এবং সঙ্গী নাইটওয়াচম্যান আকাশ দীপ ৪ রানে আছেন। ভারতের লিড এখন ৫২ রান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর