শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চান্দিনায় সাড়ে ৩ হাজার ইয়াবা ও ৫৩ লাখ টাকাসহ মাদক কারবারি আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩১ জুলাই ২০২৫, ১৫:১১

কুমিল্লার চান্দিনায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার শীর্ষ মাদক কারবারি মো. মোস্তফা (৩০)-কে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩ হাজার ৬৪০ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৫২ লক্ষ ৮৮ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।

গতকাল বুধবার (৩০ জুলাই) রাত ১টায় উপজেলার মহিচাইল গ্রামের ভূইয়াপাড়া নিজবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদক কারবারি মো. মোস্তফা ওই গ্রামের মৃত নুরুল হক এর ছেলে।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) চান্দিনা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা দীর্ঘদিন যাবৎ চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছেন। মাদক কারবারি করে রাতারাতি কোটিপতি বনে গেছেন এই যুবক। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছিল তার মাদকের সাম্রাজ্য।

এলাকায় তার অর্ধশত খুচরা বিক্রেতা আছে। যারা তার কাছ থেকে ইয়াবা নিয়ে পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে মাদকসেবীদের কাছে বিক্রি করছে। স্থানীয় কেউ যদি মাদকের বিরুদ্ধে কথা বলে তাকেই হুমকি দিতেন মোস্তফা। অবশেষে বিষয়টি সেনাবাবহিনী চান্দিনা ক্যাম্পের গোয়েন্দাদের নজরে আসলে গোয়েন্দা তৎপরতা বাড়ায় সেনা কর্তৃপক্ষ।

সেনাবাহিনী চান্দিনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. আল সোয়ানূর ইসলাম জানান, মাদক কারবারি মোস্তফার তথ্যটি আমাদের কাছে আসলে তার ওপর আমাদের নজরদারি বাড়াই। গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার রাত ১টায় মাদক ও মাদক বিক্রির টাকাসহ তাকে হাতেনাতে আটক করে চান্দিনা থানা পুলিশে সোপর্দ করি। যেকোনো অপরাধ নিয়ন্ত্রণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, শীর্ষ মাদক কারবারি মো. মোস্তফার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলার সব প্রক্রিয়া শেষ হলে তাকে আদালতে হাজির করা হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর