বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ফাতিমা সানা

পুরুষরাও বিষাক্ত সম্পর্কে থাকেন, ওরাও পুরুষতন্ত্রের শিকার

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩০ জুলাই ২০২৫, ১৮:০৯

পুরুষরাও পুরুষতন্ত্রের শিকার। এমন অভিমত বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখের। বিভিন্ন বিষয় নিয়ে বরাবরই স্পষ্ট মতামত রাখেন ফাতিমা। লিঙ্গ সাম্যের কথাও উঠে এসেছে তার মুখে একাধিকবার।

এবার তিনি দাবি করলেন, পুরুষরাও অনেক ক্ষেত্রে পুরুষতন্ত্রের শিকার হয়ে থাকেন। সম্প্রতি ‘মেট্রো ইন দিনো’ ও ‘আপ য্যায়সা কোই’ ছবিতে অভিনয় করেছেন ফাতিমা। দ্বিতীয় ছবিতে এক বাঙালি প্রগতিশীল নারীর বেশে অভিনয় করেছেন তিনি। বিপরীতে ছিলেন আর মাধবন।

মাধবন অভিনীত চরিত্রের মধ্যে দিয়ে পুরুষতান্ত্রিক মানসিকতা দেখানো হয়েছে। এই প্রসঙ্গেই ফাতিমা জানিয়েছেন, বহু পুরুষ পুরুষতন্ত্রের শিকার। তিনি সম্প্রতি সাক্ষাৎকারে বলেছেন, ‘বিষাক্ত সম্পর্কে পুরুষরাও থাকেন। কিন্তু অদ্ভুত বিষয় হলো, কোনো বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরে নিজেদের কথা জানালে তাঁদের নিয়ে হাসাহাসি করা হয়।

এটাও পুরুষতন্ত্রের একটা দিক। তার কারণ, পুরুষতন্ত্রই শিখিয়ে দিয়েছে, পুরুষদের কাঁদতে নেই।’ ফাতিমা আরো বলেন, ‘পরিবারের খেয়াল রাখি। সবার খেয়াল রাখি।’ পুরুষদের যেন এই একটাই লক্ষ্য।

তাঁদের কোনো অভিযোগ থাকতে পারে না। পুরুষরা দুর্বল হতেই পারে না। তাই শুধুই নারীরা পুরুষতন্ত্রের শিকার, সেটা বলা যায় না।’

সম্পর্কে দুজনের বোঝাপড়া নিয়েও কথা বলেছেন ফাতিমা। তিনি বলেন, ‘সম্পর্কে সমতা বজায় রাখা খুব জরুরি। আমাকে পুরুষ হয়ে উঠতে হবে না। আমি নিজের নারী সত্তা ধরে রাখতে চাই। আর আমার সঙ্গে যে পুরুষ থাকবেন, তিনিও যেন তাঁর মতোই থাকেন। আমরা পরস্পরকে কখনোই বদলে ফেলতে চাইব না। কারণ, নিজেদের বৈশিষ্ট্যগুলির জন্যই আমরা পরস্পরকে ভালোবেসেছি। তাই প্রথমে পরস্পরকে সম্মান করাটা জরুরি। সেটা থাকলে বাকি সব কিছু ঠিক থাকে।’

উল্লেখ্য, গত কয়েক দিনে ফাতিমা ও বিজয় বর্মার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে বলিউডে। বিজয় এর আগে তমন্না ভাটিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই সম্পর্ক ভাঙার কয়েক মাসের মধ্যেই ফাতিমার সঙ্গে নাম জড়িয়েছে তাঁর।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর