শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ জুলাই ২০২৫, ১৮:০১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মো. মোস্তফা কামাল নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) রাতে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী মোস্তফা কামাল ওই গ্রামের মমিন মিয়ার ছেলে। পুলিশ ও পরিবারের লোকজন জানায়, মোস্তফা কামাল রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।

এ সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার মাথা ও ঘাড়ে কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে এক পরিচিত পথচারী তাকে রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে পরে থাকতে দেখে বাড়িতে খবর দেন। সেখান থেকে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী জানান, রাতে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়ে ওই ব্যবসায়ী (মোস্তফা কামাল) নিহত হয়েছেন। এই ঘটনার তদন্ত চলছে।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর