শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যে শহরে থাকলেই মিলবে ৬০ লাখ টাকা, র্শত শুধু একটাই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ জুলাই ২০২৫, ১৭:১৮

যুক্তরাষ্ট্রের পোউনি শহরে নতুন বাসিন্দাদের আকৃষ্ট করতে অভিনব উদ্যোগ নিয়েছে শহর কর্তৃপক্ষ। শহরটিতে বসবাসের জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে ৫০ হাজার ডলার অর্থাৎ প্রায় ৬০ লাখ টাকা সমমূল্যের সহায়তা।

এই অর্থ নগদ নয়, তবে এটি ব্যবহার করা যাবে বাড়ি কেনার ডাউন পেমেন্ট হিসেবে। অর্থাৎ, আপনি যদি শহরটিতে একটি বাড়ি কেনেন, সরকার আপনার পক্ষ থেকে শুরুতে ওই টাকা পরিশোধ করবে। পরবর্তী খরচ আপনাকে বহন করতে হবে।

শহরটি বাসযোগ্যতার দিক থেকে অত্যন্ত সুবিধাজনক। স্কুল, হাসপাতাল, লাইব্রেরি, সুইমিং পুল সবকিছুই রয়েছে হাঁটার দূরত্বে। এছাড়াও, রয়েছে হাইকিং ট্রেইল, মাছ ধরার জায়গা এবং নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশ।

তবে প্রশ্ন হতে পারে—শহরটি এত উদার কেন?

এর পেছনে রয়েছে জনসংখ্যা হ্রাসের বাস্তবতা। দিন দিন পোউনিতে বাসিন্দার সংখ্যা কমে যাচ্ছে। সেই ঘাটতি পূরণ করতেই এই আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে।

যারা এই সুবিধা নিতে পারবেন, তারা হলেন:

পরিবার নিয়ে শহর বদল করতে আগ্রহী লোকজন

অবসরপ্রাপ্ত নাগরিকরা

একক পেশাজীবী

বিশেষ করে যাঁরা ঘরে বসে (রিমোট) কাজ করেন

তবে যোগ্যতা পাওয়ার জন্য থাকতে হবে একটি নির্দিষ্ট বার্ষিক আয়সীমার ভেতরে।

নতুন পরিবেশ, নিসর্গ ঘেরা শান্ত জীবন আর বাড়ি কেনার সহায়তা—সব মিলিয়ে ‘পোউনি’ হতে পারে নতুন জীবনের দারুণ এক শুরু।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর