বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

দিনদুপুরে গলায় দা ঠেকিয়ে ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ জুলাই ২০২৫, ১৭:০৯

মৌলভীবাজারের বড়লেখায় দিনদুপুরে এক ব্যবসায়ী ও তার মেয়ের গলায় দা ঠেকিয়ে ২ লাখ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু, তার মেয়ে সুহাদা বেগম ও ছেলে সিয়াম আহমদকে নিয়ে বড়লেখা পৌরশহরের পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে টাকা তোলার পর তারা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের পিছু নেয়। শিমুলিয়া এলাকার আতাউর রহমানের বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে।

এ সময় তারা খসরু ও তার মেয়ে সুহাদার গলায় দা ঠেকিয়ে মেয়ের ভ্যানিটি ব্যাগে থাকা ২ লাখ টাকা ও স্বর্ণের একটি চেইন ও আংটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু ভাতিজা রেদওয়ান আহমদ জানান, আমার চাচা দুপুরে পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করেন। তারা টাকা নিয়ে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা গলায় দা ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে ২ লাখ টাকা ও স্বর্ণের চেইন ও একটি আংটি নিয়ে পালিয়ে যায়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর