বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রাজশাহীতে দেশীয় অস্ত্রসহ ছিনতাইচক্রের সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ জুলাই ২০২৫, ১৭:০২

রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় নির্মাণাধীন বাড়িতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ জুম্মন ইসলাম শান্ত (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে চন্দ্রিমা থানা পুলিশ। গ্রেফতার জুম্মন ছোটবনগ্রাম হাউজিং কোয়ার্টার এলাকার নুরুল বাশারের ছেলে। সে ছিনতাই চক্রের সদস্য।

বুধবার ৩০ জুলাই বিকেলে রাজশাহী নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে ছোটবনগ্রাম পূর্বপাড়া বড় মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি স্টিলের চাকু, হাসুয়া, হাতুড়ি, জিআই পাইপ ও হকিস্টিক উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ছিনতাইয়ের কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে রাজশাহী নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর