বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইউক্রেনের কারাগারে রাশিয়ার হামলা, নিহত ১৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫, ১৪:১৬

ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাপোরিঝিয়ায় রাশিয়ার রাতভর বিমান হামলায় একটি কারাগারে (সংশোধনাগার) কমপক্ষে ১৬ জন নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া এক বার্তায় জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেডোরভ জানান, ওই সংশোধনাগারের ভবনগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আশপাশের বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসির।

এদিকে ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলেও রুশ বাহিনীর হামলায় আরো ৪ জন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের সরকারি কর্মকর্তারা।

এই হামলাকে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে ইউক্রেনে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর থেকে রুশ বাহিনী নিয়মিতভাবে জাপোরিঝিয়া অঞ্চলে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং বিমানবোমা ব্যবহার করে হামলা চালিয়ে আসছে।

গভর্নর ফেডোরভ জানান, রুশ বাহিনী ওই এলাকায় মোট আটটি হামলা চালায় এবং এতে উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর