বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আর্জেন্টিনাকে হারিয়ে কোপার ফাইনালে কলম্বিয়া

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫, ১৩:৩৫

বল দখল, আক্রমণ কিংবা শট—মাঠে স্পষ্ট দাপট ছিল কলম্বিয়ার। তবে সেই দাপটের মাঝেও মেয়েদের কোপা আমেরিকার সেমিফাইনালে চোখে চোখ রেখে লড়েছে আর্জেন্টিনা। কিন্তু শেষ হাসি হাসতে পারেনি লিওনেল মেসির দেশের মেয়েরা।

ইকুয়েডরের কুইটোতে সোমবার রাতে ম্যাচের নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় গড়ায় টাইব্রেকারে।

সেখানেই ৫-৪ ব্যবধানে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করে কলম্বিয়া। একই সঙ্গে নিশ্চিত করেছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিটও।
শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে কলম্বিয়া। পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনার পাউলিনা গ্রামালিয়ার শট ঠেকিয়ে দলকে এগিয়ে দেন গোলরক্ষক ক্যাথরিন তাইপে।

এর পরও জমে ওঠে টাইব্রেকার। কলম্বিয়ার মারিয়া রামিরেজের শট ফিরে আসে বার কাঁপিয়ে। কিন্তু এরপর আর ভুল করেনি কলম্বিয়ানরা।

ষষ্ঠ শটে ওয়েন্ডি বোনল্লিয়া বল জালে পাঠান।

এরপর আর্জেন্টিনার এলিয়ানা স্টাবিলি গোল করতে ব্যর্থ হলে উল্লাসে মেতে ওঠে কলম্বিয়ান শিবির। জয় নিশ্চিত করেই যেন শিরোপার গন্ধ পাচ্ছে তারা।

সেমিফাইনালের পর কলম্বিয়ান গোলরক্ষক ক্যাথরিন তাইপে জানিয়ে দেন, ‘আমরা ফাইনালে জায়গা করে নিয়েছি, অলিম্পিকেও যাচ্ছি—এই মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো নয়। দল হিসেবে আমরা যেটা চেয়েছি, সেটা পেয়েছি। এখন লক্ষ্য একটাই—ট্রফি।

’উল্লেখ্য, আগের আসরেও ফাইনালে উঠেছিল কলম্বিয়া, তবে সেবার ব্রাজিলের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। এবার চতুর্থবারের মতো ফাইনালে ওঠেই চায় ট্রফির স্বাদ নিতে।

দ্বিতীয় সেমিফাইনাল হবে বুধবার। যেখানে মুখোমুখি হবে রেকর্ড ৮ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল ও চমক দেখানো উরুগুয়ে। শেষবার ২০২২ সালে এই কলম্বিয়াকেই ১-০ গোলে হারিয়ে অষ্টম শিরোপা জিতেছিল ব্রাজিলিয়ানরা।

ইকুয়েডরের কুইটো শহরে ৩ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর