বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

প্রতিদিনের খাবারে একটি ফল কতটা জরুরি?

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ জুলাই ২০২৫, ১৬:৩২


সুস্থ থাকতে চাইলে প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তত একটি ফল রাখা জরুরি। মৌসুম অনুযায়ী যেসব ফল সহজলভ্য, সেগুলোই খাওয়া সবচেয়ে ভালো। আপেল, কলা, পেয়ারা, বেদানা, জাম, শসা, লেবুজাতীয় ফল—এসব প্রতিদিনের খাদ্যতালিকায় রাখা যেতে পারে। আপনি চাইলে ফ্রুট সালাদ, ফ্রুট কাস্টার্ড বা হেলদি হালকা খাবার হিসেবে ফল খেতে পারেন।

চলুন, জেনে নিই প্রতিদিন একটা ফল খেলে শরীরে কী উপকার হয়।

অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে

ফলে থাকা ডায়েটারি ফাইবার হজমশক্তি বাড়ায় এবং অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে। বদহজম, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা কমে।

দেহে পানি ধরে রাখে

রসালো ফল যেমন কমলা, তরমুজ বা শসা শরীর হাইড্রেটেড রাখতে সাহায্য করে। গরমের দিনে পানিশূন্যতা রোধে এগুলো অত্যন্ত কার্যকর।

ক্রনিক রোগ প্রতিরোধে সহায়ক

প্রতিদিন একটি ফল খাওয়ার অভ্যাস ব্লাড সুগার, রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে বিভিন্ন দীর্ঘমেয়াদি অসুখ থেকে রক্ষা করে।

শরীরকে ডিটক্সিফাই করে

ফলের প্রাকৃতিক উপাদান শরীরের টক্সিন বের করে দিতে সাহায্য করে, ফলে শরীর ভেতর থেকে পরিশ্রুত থাকে।

ত্বক ও চুলের জন্য উপকারী

ফলের ভিটামিন ও খনিজ ত্বকের জেল্লা বাড়ায় ও চুল রাখে স্বাস্থ্যবান। যারা প্রাকৃতিকভাবে সৌন্দর্য বজায় রাখতে চান, তাদের জন্য ফল একটি আদর্শ পছন্দ।

সতর্কতা

ডায়াবেটিস : যারা ডায়াবেটিসে ভুগছেন, তাদের ক্ষেত্রে ফল বাছাইয়ে সতর্ক থাকা জরুরি। চিকিৎসকের পরামর্শ নিয়ে কোন ফল খাবেন, তা ঠিক করুন।

পেটের সমস্যা : কারো যদি পেটের সংবেদনশীলতা বেশি থাকে, তবে অতিরিক্ত ফল খেলে সমস্যা বাড়তে পারে।

সে ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আপেলের বাড়তি উপকারিতা

প্রতিদিন একটি আপেল, চিকিৎসক দূরে রাখে—এই প্রবাদ অমূলক নয়। আপেল হার্টের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে, রক্তচাপ ও খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এতে থাকা ফাইবার দীর্ঘ সময় পেট ভরা রাখে, ফলে ওজন নিয়ন্ত্রণেও সহায়ক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর