শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সুনামগঞ্জে ৫৭৬ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ জুলাই ২০২৫, ১৫:৫১

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ পৃথক মাদকবিরোধী অভিযানে সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে ৫৭৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে। অভিযানে একজন কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

(র‌্যাব)-৯-এর মিডিয়াসেল সংশ্লিষ্ট অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেমবার ভোররাতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাঁও এলাকায় প্রথম অভিযান চালানো হয়। এ সময় মিয়া (৩০), পিতা- লিলু মিয়া, সাং- সানাপুর, নরসিংপুর ইউনিয়ন, দোয়ারাবাজার, নামক এক যুবককে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে সে জানায়, তার হেফাজতে থাকা দুটি প্লাস্টিকের বস্তায় বিদেশি মদ রয়েছে। পরবর্তী সময়ে স্থানীয় জনগণের উপস্থিতিতে বস্তা দুটি খুলে ৩২৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

একই দিনে রাত ২টা ৫৫ মিনিটে র‌্যাব-৯-এর আরেকটি দল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন সলুকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি পাকা রাস্তার পাশে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে রাস্তার নিচে ফেলে যাওয়া তিনটি প্লাস্টিকের বস্তা থেকে আরো ২৫১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তি ও জব্দকৃত মদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীন মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর