বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হবিগঞ্জে ৭০ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করল বিজিবি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ জুলাই ২০২৫, ১২:৪০

সীমান্তে চোরচালান ও মাদক বিরোধী অভিযানে প্রায় ৭০ লাখ টাকা বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫) হবিগঞ্জ ব্যাটালিয়ন। গত ৩ দিনে ৪টি পৃথক অভিযান চালিয়ে এসব ভারতীয় মাদক, গরু এবং বিপুল পরিমাণ চোরাচালানকৃত জব্দ করে বিজিবি।

আজ সোমবার (২৮ জুলাই) সকাল ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন বিজিবি (৫৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো করা হয়, গত শুক্রবার (২৫ জুলাই) ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়ক হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে সিলেট থেকে ঢাকামুখী একটি বিশেষ পরিবহন তল্লাশি করে ৪৫ বস্তায় মোট ১৩৩৯ কেজি জিরা, ১২০ বস্তায় ৫৪০০ কেজি ভারতীয় ফুচকা, ৫৪৮০ পিস বিভিন্ন প্রকার চকলেট, ব্রেক টাইম চকলেট ১০ বক্স, ডার্ক চকলেট ২ বক্স, ডেইরি মিল্ক ৩ বক্স, ৬২৬ প্যাকেট ভারতীয় ওরিও বিস্কুট, ১৬ প্যাকেট সনপাপড়ি, ৭২,৮০০ পিস ভারতীয় হেলথ ফিট ও আয়ুর্বেদিক ট্যাবলেট, ১৪০ প্যাকেট ভারতীয় সিগারেট, ১১৮০ প্যাকেট অবৈধ আতশবাজি এবং ৫টি কম্বল জব্দ করা হয়।

এ ছাড়া চুনারুঘাট উপজেলাধীন সাতছড়ি এবং গুইবিল বিওপি পৃথক অভিযান চালিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় ২২৯টি শাড়ি এবং ৬টি গরু জব্দ করা হয়। এদিকে মাধবপুর উপজেলাধীন তেলিয়াপাড়া বিওপির অভিযানে ৬ বোতল ভারতীয় বিয়ার আটক করা হয়।

৫৫ বিজিবির অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘গত ৩ দিনের অভিযানে ভারতীয় মাদক, গরু, জিরা, ফুচকা, কম্বলসহ বিপুল পরিমাণ চোরাচালানকৃত জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য- ৭০ লক্ষ ০৪ হাজার ৭৬০ টাকা।

এসব মালামাল এবং মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন বিজিবি (৫৫) চোরাচালান ও মাদক পাচাররোধে তাদের কঠোর অভিযান অব্যাহত রেখেছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর