বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি আটক ৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জুলাই ২০২৫, ১৬:৪৯

রাজধানীর গুলশানে সাবেক এক নারী সংসদ সদস্যের বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের কাছে হাতেনাতে আটক হয়েছেন পাঁচজন। আটক ব্যক্তিদের মধ্যে চারজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদধারী ছাত্রনেতা। তাঁরা হলেন রাজ্জাক রিয়াদ (২৫), সাকাদাউন সিয়াম (২২), সাদমান সারদার সাদাব (২১) ও ইব্রাহিম হোসেন মুন্না (২৪)। আটক আরেকজন আমিনুল ইসলাম (১৩)।

গতকাল শনিবার সন্ধ্যায় গুলশান-২-এর ৮৩ নম্বর রোডে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, সাবেক এমপি শাম্মী আহমেদ পলাতক থাকায় ওই বাসায় বর্তমানে তাঁর স্বামী বসবাস করছেন। সমন্বয়ক পরিচয়ে ভয় দেখিয়ে গত সপ্তাহে তাঁর কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘রাজ্জাক রিয়াদের নেতৃত্বে এর আগে শাম্মী আহমেদের স্বামীর কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা নেওয়া হয়।

তবে তারা ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। আজ (গতকাল) ওই চাঁদাবাজরা বাকি টাকা আদায় করতে আবারও ওই বাসায় যায়। এক পর্যায়ে চাঁদাবাজরা স্বর্ণালংকার লুট করার চেষ্টা করে। অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতেনাতে তাদের আটক করে।

পরে তাদের গুলশান থানায় নিয়ে আসা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। এ ছাড়া চাঁদাবাজির আগের অর্থ উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’ পুলিশ জানায়, রাজ্জাক রিয়াদের নেতৃত্বে এই চাঁদাবাজির ঘটনা ঘটেছে। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) সদস্য।

রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা। বর্তমানে ধানমণ্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন। আটক ইব্রাহিম হোসেন মুন্নার গ্রামের বাড়ি চাঁদপুরের রামদাসদী গ্রামে এবং আমিনুল ইসলাম বাড্ডা আলাতুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

সংগঠন থেকে বহিষ্কার : গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অভিযুক্ত পাঁচজনের মধ্যে তিনজনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক কাঠামো ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সারদার সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব পর্যায়ের নেতাকর্মীদের অভিযুক্তদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাজ্জাক রিয়াদ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সদস্য এবং আমিনুল ইসলাম সংগঠনের কেউ না হওয়ায় এ বিজ্ঞপ্তিতে তাদের নাম উল্লেখ করা হয়নি।

এদিকে চাঁদাবাজির অভিযোগে আটক পাঁচজনের বিরুদ্ধে দ্রুত মামলা ও বিচারের দাবিতে গতকাল রাত ১২টার দিকে গুলশান থানার সামনে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলশান শাখার সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর