বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

এশিয়া কাপে তিনবার ভারত-পাকিস্তান লড়াই? বুঝে নিন সমীকরণ

Dipa

প্রকাশিত:
২৭ জুলাই ২০২৫, ১৬:০২

২০২৫ সালের এশিয়া কাপের জন্য পূর্ণাঙ্গ সূচি শনিবার (২৬ জুলাই) প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও এক মঞ্চে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সূচি প্রকাশের সঙ্গে সঙ্গেই ক্রিকেট বিশ্বজুড়ে শুরু হয়েছে উত্তেজনার পারদ।

টুর্নামেন্টে তিনবার দেখা যেতে পারে ভারত-পাকিস্তান লড়াই, যা ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটমহলে সৃষ্টি করেছে তুমুল আলোড়ন।

মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে বসছে এবারের এশিয়া কাপের আসর। এবারের আসরে মোট ৮টি দল অংশ নিচ্ছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং।

গ্রুপ পর্বে ১৪ সেপ্টেম্বর মরুদেশে দেখা যাবে ভারত-পাকিস্তান ক্লাসিক দ্বৈরথ। এর আগে ১০ সেপ্টেম্বর ভারতের প্রতিপক্ষ আরব আমিরাত। ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে খেলবে পাকিস্তান। ১৭ সেপ্টেম্বর আমিরাতের বিপক্ষে। আর ১৯ সেপ্টেম্বর খেলবে ভারত খেলবে ওমানের বিপক্ষে।

গ্রুপ পর্বে প্রত্যাশিতভাবে শীর্ষে উঠে গেলে সুপার ফোরে ২১ সেপ্টেম্বর ফের দেখা যেতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, যদি উভয় দল সুপার ফোরেও সফল হয়, তবে ২৮ সেপ্টেম্বর ফাইনালেও হতে পারে আরেক দফা ‘উত্তপ্ত দ্বৈরথ’।

১ এদিকে, বাংলাদেশ গ্রুপ ‘বি’-তে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের সঙ্গে। এই গ্রুপে বাংলাদেশের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল।

বিশেষ করে আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে জয় তুলে নিতে পারলে সুপার ফোরের পথ অনেকটাই সহজ হয়ে যাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর