বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ফোর্ড গাড়িতে ওবামা, তাকে তাড়া করছেন ট্রাম্প ও ভ্যান্স

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জুলাই ২০২৫, ১৫:১৬

১৯৯৪ সালের সেই চাঞ্চল্যকর মুহূর্ত— সাদা রঙের ফোর্ড ব্রোঙ্কো গাড়িতে পালাচ্ছেন সাবেক ফুটবল তারকা থেকে জোড়া হত্যাকাণ্ডে অভিযুক্ত হয়ে কুখ্যাতি পাওয়া ওরেনথাল জেমস সিম্পসন। তার পেছনে ছুটছে পুলিশের বহর— সে মুহূর্ত আজও স্মরণীয় হয়ে আছে আমেরিকার মানুষের মনে। টেলিভিশনের পর্দায় এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো দেশ।

সেই ঐতিহাসিক ঘটনার রেফারেন্স নিয়েই সম্প্রতি একটি ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শনিবার ছবিটি পোস্ট করেন তিনি।

ছবিতে দেখা যায়, সাদা গাড়িতে বসে পালাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। পেছনে তাড়া করছে পুলিশের দুটি গাড়ি। কিন্তু সেগুলোর চালকের আসনে বসা বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই।

প্রথমে ট্রাম্পপুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেন। পরে কোনো ক্যাপশন বা ব্যাখ্যা ছাড়াই ট্রাম্প নিজেও তা ইনস্টাগ্রাম এবং ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেন।

ওবামাকে নিয়ে এই ব্যঙ্গচিত্র পোস্ট করাকে ট্রাম্পের সাম্প্রতিক অভিযোগের ধারাবাহিকতা হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে ওবামার ভূমিকা ‘রাষ্ট্রদ্রোহিতাপূর্ণ’ ছিল বলে দাবি করে আসছেন ট্রাম্প।

তবে ট্রাম্পের সমালোচকেরা বলছেন, এই ধরনের পোস্ট আসলে উদ্দেশ্যমূলক। শিশু পাচার ও যৌন অপরাধে জড়িত জেফরি এপস্টিনের সঙ্গে সম্প্রতি ট্রাম্পের সংশ্লিষ্টতার তথ্য সামনে আসছে। আর এ থেকে থেকে মনোযোগ সরিয়ে নিতে এবং আলোচনার গতিপথ ঘুরিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছেন তিনি ও তার ঘনিষ্ঠ মহল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর