বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বিয়ে করতে বলায় ফুঁসে ওঠলেন জারিন খান

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৭ জুলাই ২০২৫, ১৫:০৫

সালমান খানের হাত ধরে পনেরো বছর আগে ‘বীর’ ছবি দিয়ে বলিউডে অভিষেক ঘটে জারিন খানের। পর পর কয়েকটি ছবি করে বলিউড থেকে উধাও হয়ে যান নায়িকা। বর্তমানে সিনেপর্দায় তাকে দেখা যায় না বললেই চলে। তবে সোশ্যাল মিডিয়াতে রয়েছে তার উজ্জ্বল উপস্থিতি।

মাঝেমাঝে ট্রলের মুখেও পড়েন অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হলো না। নেটপাড়ায় আবারও জারিনকে নিয়ে কটাক্ষ, তবে এবার ফুঁসে ওঠলেন নায়িকা। সম্প্রতি অভিনেত্রীর একটি পোস্টে এক নেটিজেন লেখেন, ‘বিয়ে করে নিন।

আপনার বয়স হয়ে যাচ্ছে।’ এই মন্তব্য পড়েই রীতিমতো রাগে ফেটে পড়েন জারিন। পালটা একটি পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘জীবনের সব সমস্যার সমাধান হিসাবে বিয়েকেই দেখা হয়। কিন্তু কেন? বিয়েটাই কি জীবনের সব? বিশেষ করে মেয়েদের জন্য?’ জারিন আরো লিখেন, ‘আমি আমার সাম্প্রতিক এক পোস্টে একটি মন্তব্য পড়েছি এরকম।

আপনারাই আমাকে বলুন, আমি যদি বিয়ে করি তাহলে কি আমার বয়স কমবে? আমি কি আবার যৌবনে ফিরে যাব? যদি তা না হয় তাহলে এমন মন্তব্যের কী অর্থ? আমি বুঝি না এই ধ্যানধারণা মনের মধ্যে পোষণ করার কী অর্থ? এগুলো কি শুধু আমাদের দেশেই দেখা যায় নাকি বিশ্বব্যাপী এই সমস্যা রয়েছে যে, বিয়ে করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? এটা কিভাবে সম্ভব?’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর