বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ভুলে অন্য ট্রেনে উঠলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুলাই ২০২৫, ১৮:১৪

টাঙ্গাইল রেলস্টেশনে এক নারীকে ট্রেন থেকে নামিয়ে বাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে রেলস্টেশনের ঘারিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার (২৬ জুলাই) সকালে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। পরে সদর থানায় তাদের হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মণকুশিয়ার দুলাল দাস (২৮), সজিব খান (১৯) এবং রুপু মিয়া (২৭)। তারা পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক।

মামলার বরাদ দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে ঢাকা এয়ারপোর্ট রেলস্টেশনে আসেন ওই তরুণী। তার চট্টগ্রাম যাওয়ার কথা ছিল।

কিন্তু ভুলবশত চট্টগ্রামের ট্রেনে না উঠে উত্তরবঙ্গগামী দ্রুতযান ট্রেনে উঠে পড়েন। এরপর ট্রেনে ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে যাত্রীদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারেন তিনি টাঙ্গাইলে এসেছেন। পরে রাত সাড়ে ১২টার দিকে তিনি টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে নামেন।

এ সময় স্টেশনে থাকা অটোচালক দুলাল দাস ঢাকার ট্রেনে উঠিয়ে দেওয়ার কথা বলে স্টেশনের পেছনে বাগানে নিয়ে ধর্ষণ করেন। পরে স্টেশনসংলগ্ন ব্রাহ্মণকুশিয়া রুপু মিয়ার বাড়িতে নিয়ে আসামি রুপু মিয়া ও সজিব খান ধর্ষণ করে ছেড়ে দেন। পরে ওই তরুণী ভোরে স্টেশনে এসে রেল পুলিশকে ধর্ষণের বিষয়টি অবগত করেন। রেল পুলিশ বিষয়টি থানা পুলিশকে জানান। পুলিশ অভিযান চালিয়ে সকালের দিকে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘ওই তরণীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। তিনি বাসা-বাড়িতে কাজ করেন। তিনি বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। আসামিদের গ্রেপ্তাার করা হয়েছে। বাদীকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর