শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রাজধানীর রায়েরবাজারে যুবককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ জুলাই ২০২৫, ১৮:০৫

রাজধানীর মোহাম্মদপুরে পূর্বশত্রুতার জেরে ফজলে রাব্বী সুমন নামে (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় শিকদার মেডিক্যালে পরে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (২৬ জুলাই) দুপুরে মোহাম্মদপুর থানার রায়েরবাজার বুদ্ধিজীবী ১ নম্বর গেটে এ ঘটনা ঘটে।

নিহত সুমন ভোলার বড়নদী থানার পোখিয়া গ্রামের বশির উদ্দিনের ছেলে। বর্তমানে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের বাবা বশির উদ্দিন বলেন, ‘আমার ছেলে সাইনবোর্ড এলাকায় একটি হার্ডবোর্ডের দোকানে কাজ করত। সকালে আমার ছেলে মোহাম্মদপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। পরে আমি জানতে পারি আমার ছেলেকে কে বা কারা ছুরিকাঘাত করেছে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই। সুমনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এখন আমার নাতিপুতিদের কি হবে। এ কথা বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।’

মোহাম্মদপুর থানার রায়েরবাজার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আলম বলেন, ‘রায়েরবাজার কবরস্থানের সামনে বসেছিলেন সুমন। হঠাৎ মুন্নাসহ কয়েকজন এসে সুমনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ‘সে আগে পাবনা গলিতে থাকত। এখন নারায়ণগঞ্জ এলাকায় থাকত। প্রাথমিকভাবে জানতে পেরেছি মুন্নার সঙ্গে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহত সুমনের নামে আগের কোনো মামলা আছে কি না সেটার খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর