বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হুমায়রার মৃত্যু ঘিরে নতুন রহস্য

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫, ১৩:৫৭

পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হুমায়রা আসগরের রহস্যময় মৃত্যু ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। সম্প্রতি তার ঘনিষ্ঠ স্টাইলিস্ট ড্যানিশ মকসুদ যে তথ্য দিয়েছেন, তাতে তদন্তে নতুন মোড় এসেছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম।

ড্যানিশ দাবি করেছেন, হুমায়রা নিখোঁজ হওয়ার পরও তার মোবাইল ফোনে অস্বাভাবিক ডিজিটাল কার্যকলাপ দেখা গেছে। তিনি জানান, সর্বশেষ তাদের মধ্যে কথা হয় ২০২৪ সালের ২ অক্টোবর।

কিন্তু তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ‘লাস্ট সিন’ দেখা যায় ৭ অক্টোবর পর্যন্ত। বিষয়টি সন্দেহজনক মনে করছেন ড্যানিশ, কারণ ফোনটি হয়তো তখনো সক্রিয় ছিল অথবা অন্য কেউ সেটি ব্যবহার করছিল।

হুমায়রার কোনো খোঁজ না পেয়ে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন নিখোঁজ সংক্রান্ত তথ্য জানিয়ে। এর ঠিক পরদিন, ৬ ফেব্রুয়ারি, তিনি লক্ষ্য করেন— হুমায়রার হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবি সরিয়ে ফেলা হয়েছে এবং ‘লাস্ট সিন’ অপশন বন্ধ করে দেওয়া হয়েছে।

ড্যানিশ মনে করছেন, এটি ইচ্ছাকৃতভাবে কাউকে আড়াল করার চেষ্টা হতে পারে এবং হুমায়রার ফোনে প্রবেশাধিকার ছিল এমন কেউ হয়তো এই কাজ করেছে।

এই অভিযোগের প্রেক্ষিতে তিনি স্ক্রিনশটসহ যাবতীয় ডিজিটাল প্রমাণ ইতিমধ্যে পুলিশের কাছে জমা দিয়েছেন। করাচির ডিআইজি (দক্ষিণ) আসাদ রেজা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তদন্ত শুরু হয়েছে এবং সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়েও নজর দেওয়া হচ্ছে।

তদন্তকারীরা এখন ফোন রেকর্ড, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য ও অন্যান্য ডিজিটাল ক্লু বিশ্লেষণ করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছেন।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর