বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫, ১৩:৪৪

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে মাদারীপুরের শিবচর উপজেলায় মাইক্রোবাস, কাভার্ডভ্যান ও বাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৪ জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে শিবচর উপজেলার পদ্মা রেলওয়ে স্টেশন সংলগ্ন কুতুবপুর সীমানা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ফরিদপুরের সালথা থানার রামচন্দ্রপুর গ্রামের ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) এবং একই এলাকার মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম (২৬)। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে কুতুবপুর ইউনিয়নের নিকটবর্তী পদ্মা রেলওয়ে স্টেশনের সংলগ্ন ভাঙ্গা হতে ঢাকাগামী হাইওয়ে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে খনসন্স টেক্সটাইলের একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। এ সময় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে যায়। একই সময় ঢাকাগামী পূর্বাসা পরিবহনের একটি বাস মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়।

এতে মাইক্রোবাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় অন্তত চারজন গুরুতর আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় রেখেছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর