বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মাসুদ কামাল

ছোট বাচ্চারাও উপদেষ্টাদের ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিচ্ছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫, ১৩:২১

অন্তবর্তী সরকারের উপদেষ্টাদের জনপ্রিয়তা কমেছে। সাধারন মানুষ তাদের প্রতি বিরক্ত। বিভিন্ন কারণে তারা হাসির পাত্র হচ্ছেন। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশো তে হাজির হয়ে এসব কথা বলেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল।

সম্প্রতি মাইলস্টোনের ঘটনায় দুই উপদেষ্টা ৮ ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়। এ প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, ‘উনাদের অজনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকেছে, যে কারণে এই ইস্যুতে ছোট ছোট বাচ্চারাও উপদেষ্টাদের ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। আমার আসিফ নজরুল সাহেবের জন্য খুব মন খারাপ হয়েছে। আমাদের কাছের মানুষ।

আমি আসিফ নজরুল ভাইকে শুধু একটা কথাই জিজ্ঞাসা করতে চাই, একবছর আগে আপনি ছিলেন ওইপাশে। এখন আপনি এইপাশে চলে আছেন কিন্তু। কেমন লাগে আপনার? আপনার যে অবস্থানটা হয়েছে সাধারন মানুষের কাছে, সাধারন মানুষে যেভাবে আপনাকে ভুয়া ভুয়া করছে, এটা তো আপনারা অর্জন করেছেন।

উপদেষ্টারা হাসির পাত্র হচ্ছেন উল্লেখ করে মাসুদ কামাল বলেন, ‘একেকজন নানা ধরনের ক্যারিকেচার করছেন।

ক্যারিকেচার করে হাসির পাত্র হচ্ছেন। রাত আড়াইটার সময় প্রথম পরীক্ষা যে হবে না সেটা বললো। এটা বললো মাহফুজ আলম। তাকে আবার সাপোর্ট করল সজীব। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

ভাবখানা এরকম যেন ওই দুজনেই আসলে চালায়। অবশ্য এটাও ঠিক যে বাকীগুলোর জেগে থাকার সামর্থ্য নেই। বাকীদের যে বয়স এবং শারীরিক কন্ডিশন, রাত আড়াইটা পর্যন্ত চাইলেও জেগে থাকতে পারবে না।’

উত্তরার বিমান দুর্ঘটনায় দায়িত্বের অবহেলা রয়েছে উল্লেখ করে মাসুদ কামাল বলেন, ‘পৃথিবীর এরকম ঘনবসতি একটা শহরে, এটা হতে পারে না। প্রশিক্ষনের জন্য এটা গ্রহণযোগ্যই না। তবু উনারা চালিয়ে যাচ্ছেন। কারণ, কেউ তো প্রশ্ন করে না। এগুলো আমার আপনার আলোচনার বিষয় কেন, তারা কি করেন? তারা কি জানবেন না? সেফটির বিষয়টা তারা কি নিশ্চিত করবেন না? একটা গাড়ি বের করার সময় মানুষ তেল পানি চেক করে। নষ্ট হলে মেকারও পাওয়া যায়। কিন্তু আকাশের মধ্যে হলে মেকার কোথায়? এজন্য বিমানে বেশি চেক করা হয়। তো সেই কাজগুলো উনারা হয়তো ঠিকমতো করেননি।

মাইলস্টোনের ঘটনায় উপদেষ্টাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে মাসুদ কামাল বলেন, ‘এখানে কিছু তো হয়েছে ভাই। কিছু না কিছু তো হয়েছে। যদি হয় এটার মেনটেইনেন্স ঠিকমতো হয়নি, অথবা চেকিং ঠিকমতো হয়নি, কিছু একটা তো হয়েছে। সেটা কি? যখন আপনারা অস্পষ্ট রাখবেন তখন মানুষের সন্দেহ বাড়বে। আর সন্দেহের ডালপালা তো আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর