বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কর্মীদের পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রত্যাহার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫, ১২:৫৭

কর্মীদের পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের পরামর্শমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ২৪ জুলাই এক বার্তায় সিদ্ধান্ত বাতিলের তথ্য জানিয়েছেন ব্যাংকটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

আরিফ হোসেন খান বলেন, বাংলাদেশ ব্যাংকে কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ দেওয়ার বিষয়ে স্ব-স্ব বিভাগীয় সভায় আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং এসংক্রান্ত কোনো সার্কুলারও জারি করা হয়নি।

তিনি জানান, মিডিয়ার মাধ্যমে বিষয়টি বিদেশে অবস্থানরত গভর্নরের নজরে এলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। গভর্নরের নির্দেশনায় বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে নারী কর্মীদের ছোট হাতা ও স্বল্প দৈর্ঘ্যের পোশাক, লেগিংস পরা থেকে বিরত থাকতে বলেছিল বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় নারী কর্মীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়না এবং পেশাদার ও শালীন পোশাক পরিধানের পরামর্শ দেওয়া হয়।

একই সঙ্গে পুরুষদের ক্ষেত্রে ফরমাল শার্ট ও প্যান্ট পরার কথা বলা হয়, নিষেধ করা হয় জিনস ও গ্যাবার্ডিনের মতো পোশাক।

তবে বুধবার দিবাগত রাত ১২টা ৫১ মিনিটে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংক জানায়, কর্মক্ষেত্রে পোশাক পরিধানসংক্রান্ত এক নির্দেশনা জারি করলেও, সেটিকে ‘পরামর্শমূলক’ বলা হয়। প্রতিষ্ঠানটির ভাষ্য, কারুকার্যময় পোশাক পরিধান নিরুৎসাহিত করাই ছিল নির্দেশনার মূল উদ্দেশ্য। তবে এতে করে অফিসে পোশাকের স্বাধীনতা খর্ব হবে না বলেই মনে করছে বাংলাদেশ ব্যাংক।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর