বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নিষেধাজ্ঞার মুখে মেসি

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫, ১২:৫১

মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচে খেলেননি ইন্টার মায়ামির দুই তারকা লিওনেল মেসি ও জর্দি আলবা। বুধবার রাতে লিগা এমএক্স অল-স্টারদের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে ইন্টার মায়ামির দুই তারকাকেই দেখা যায়নি কিউ টু স্টেডিয়ামে। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, হতে পারে শাস্তিও।

লিগ সূত্র জানায়, ইন্টার মায়ামি কর্তৃপক্ষ আগেভাগেই এমএলএসকে জানিয়েছিল যে, মেসি ও আলবা ম্যাচটিতে অংশ নেবেন না।

তবে তারা কোনো স্বীকৃত চোট বা চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন দেয়নি। ফলে নিয়ম অনুযায়ী দুই খেলোয়াড়কেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতে পারে। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
এমএলএস কমিশনার ডন গারবার ম্যাচের আগে সাংবাদিকদের জানান, মেসি ও আলবার সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তবে এটা ঠিক, আমাদের আরো আগেই জানতে পারা উচিত ছিল যে তারা খেলবে না। তিনি আরো জানান, ইন্টার মায়ামি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই বিষয়টি স্পষ্ট করা হবে।

আগেও এমন ঘটনা ঘটেছে। গত বছরও অল-স্টার ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি মেসি।তবে এবার কোনো চোটের তথ্য না থাকায় প্রশ্ন উঠেছে তার অনুপস্থিতি ঘিরে।

মাঠের পারফরম্যান্সে অবশ্য কোনো ঘাটতি নেই। চলতি এমএলএস মৌসুমে এখন পর্যন্ত ১৮ গোল করে যৌথভাবে শীর্ষ গোলদাতা মেসি। ন্যাশভিলের স্যাম সারিজের সঙ্গে গোলসংখ্যা সমান। শেষ সাত ম্যাচের ছয়টিতেই জোড়া গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা।

আসন্ন ম্যাচে ইন্টার মায়ামির প্রতিপক্ষ সিনসিনাটি। মেসি ও আলবার নিষেধাজ্ঞা কার্যকর হলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলকে ভুগতে হতে পারে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর