বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রাসেল গাজী হত্যা মামলায় ইনু-পলক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫, ১২:৩৫

ঢাকার আশুলিয়া থানার রাসেল গাজী হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার ২৪ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখান।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন তাদের গ্রেপ্তার চেয়ে শুনানি করেন। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানো হয়। এরপর কারাগারে পাঠানো হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আশুলিয়া থানার গাজীরচট মধ্যপাড়া এলাকার বেলায়েত গাজী ও সেলিনা বেগম দম্পতির ছেলে মো. রাসেল গাজী পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে ছাত্র-জনতা তাকে উদ্ধার করে প্রথমে পল্লীবিদ্যুৎ হাবিব ক্লিনিক এবং পরে উন্নত চিকিৎসার জন্য গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল এবং আরো উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যায়।

আহত রাসেল গাজী একইদিন বিকেলে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ৮ সেপ্টেম্বর বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর