বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫, ১২:২৭

ফরিদপুরে দুইটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর এলাকায় আবুল হোসেন পেট্রল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মধুখালীগামী লোকাল রিংক পরিবহন এবং চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর হোসেন ফিলিং স্টেশন এলাকা ক্রসিংয়ের সময় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে আহত ও নিহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থলে তিনজন মারা গেছে। তারা লোকাল বাসের যাত্রী ছিলেন। নাম-ঠিকানা পরে জানাতে পারব।

আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাস দুটি জব্দ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর