বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

২০ কোটি টাকায় ‘ব্যাটমোবাইল’ কিনলেন নেইমার, সড়কে চলবে না যে কারণে

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৩ জুলাই ২০২৫, ১৪:৫৩

ফুটবল মাঠে যেমন যাদু দেখান, মাঠের বাইরেও ঠিক তেমনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। আর তার ‘ব্যাটম্যান’ কমিকস প্রেমের কথা তো সবারই জানা। এবার ব্যাটম্যান ভক্ত নেইমার যেন এবার নিজেই হয়ে উঠলেন ‘ডার্ক নাইট’। আলোচনার জন্ম দিয়ে তিনি কিনে নিলেন ব্যাটম্যানের বিখ্যাত ‘টাম্বলার’ গাড়ির রেপ্লিকা।

৩৩ বছর বয়সী সুপারস্টার নেইমার নিজের গাড়ির সংগ্রহে যোগ করেছেন ডার্ক নাইট ট্রিলজির আদলে তৈরি এক দুর্দান্ত ‘ব্যাটমোবাইল’। এর মূল্য প্রায় ১.৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ২০ কোটি টাকার কাছাকাছি!

গাড়িটির ভেতরে রয়েছে ৫০০ হর্সপাওয়ারের শক্তিশালী ভি-৮ ইঞ্জিন। তবে এত দামি ও সিনেমার মতো ডিজাইনের এই যন্ত্রদানব কেবল সাজিয়ে রাখার জন্যই। সড়কে চালানো একেবারেই নিষিদ্ধ।

তাই গাড়িটি নিয়ে রাস্তায় শিগগিরই দেখা যাচ্ছে না এই তারকা ফুটবলারকে। গাড়িটি সম্প্রতি সাও রোকে শহরের ড্রিম কার মিউজিয়াম থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের সাও পাওলোতে নেইমারের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এর নকশা করেছেন আদেমার কাবরাল নামের এক ডিজাইনার। আর এটি তৈরিতে ৫০ জনের একটি দল কাজ করেছে টানা তিন বছর!

সবচেয়ে চমকপ্রদ তথ্য— একেবারে সিনেমার গাড়ির মতো এই ব্যাটমোবাইলের পেছন থেকেও আগুন ছোড়ার ফিচার রাখা হয়েছে!

নেইমারের গ্যারেজে এর আগেই ছিল একঝাঁক বিলাসবহুল গাড়ি—ল্যাম্বরগিনি হুরাকান, অডি আর-৮ স্পাইডার, বেন্টলি কন্টিনেন্টাল জিটি, ফেরারি পুয়েরোসাঙ্গুয়ে, অ্যাস্টন মার্টিন ডিবিএক্স। এবার সেই তালিকায় যুক্ত হলো সিনেমার পর্দা কাঁপানো এক ব্যাটমোবাইল!

এর আগে, ২০২২ সালে প্যারিসে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার প্রিমিয়ারে অভিনেতা রবার্ট প্যাটিনসন ও জো ক্র্যাভিটজের সঙ্গে পোজ দিয়েছিলেন তিনি। এমনকি সম্প্রতি সান্তোস ক্লাবের ড্রেসিং রুমেও তাকে দেখা গেছে ব্যাটম্যানের পোশাকে!

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর