বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখতে যা করণীয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুলাই ২০২৫, ১৪:৪১

পেশাগত জীবন আর ব্যক্তিগত জীবন এক করে ফেলা একদম ঠিক নয়। আপনি ঘরে যেভাবে আচরণ করেন, অফিসে সেই অভ্যাস ঠিক মানানসই নয়। বিশেষ করে যারা নতুন চাকরি শুরু করেছেন, তারা অনেক সময় না বুঝেই এমন কিছু ভুল করে ফেলেন, যা ভবিষ্যতে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সহকর্মীদের সঙ্গে বন্ধুত্ব, হাসি-ঠাট্টা, গল্প – এসব অবশ্যই চলতে পারে।

তবে সব কিছুরই একটা সীমা থাকা উচিত। নিজের পেশাদারিত্ব বজায় রাখতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে খেয়াল রাখা দরকার। চলুন, জেনে নিই।

আচরণে সংযম রাখুন

সহকর্মী বা ঊর্ধ্বতন কারও সঙ্গে কথা বলার সময় সব সময় ভদ্রতা বজায় রাখা জরুরি। যা মনে আসছে, তাই বলে দিলে চলবে না। যদি কোনও বিষয়ে মতবিরোধ হয়, তাহলে সেটা আলোচনার মাধ্যমে মেটানোর চেষ্টা করুন। মনোমালিন্য দীর্ঘদিন রেখে দিলে পরিবেশ খারাপ হয়।

সমস্যার সময় মাথা ঠাণ্ডা রাখুন

এক অফিসে একসঙ্গে অনেক ঘণ্টা কাজ করতে গেলে মতের অমিল বা ভুল বোঝাবুঝি হতেই পারে।কিন্তু ঝগড়ায় জড়ানো বা কথার উত্তেজনা বাড়ানো কোনও সমাধান নয়। যদি সমস্যা থেকে যায়, তাহলে সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য নেওয়াই ভালো।

ব্যক্তিগত বিষয়ে অফিসে কথা বলায় সতর্ক থাকুন

কাজের ডেস্কে বসে জোরে কথা বলা বা ফোনে ব্যক্তিগত আলোচনা দীর্ঘ সময় চালিয়ে যাওয়া একদম পেশাদার নয়। এতে সহকর্মীদের বিরক্তি হতে পারে এবং ধীরে ধীরে আপনার প্রতি সবার ধারণাও নেগেটিভ হয়ে যেতে পারে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর