বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ডেমরায় চোর সন্দেহে গণপিটুনি, প্রাণ গেল যুবকের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুলাই ২০২৫, ১৪:৩৪

ডেমরায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। অজ্ঞাতনামা যুবকের বয়স আনুমানিক ২৫ বছর হতে পারে। তার পরনে ছিল কালো প্যান্ট ও কালো গেঞ্জি।

আজ বুধবার (২৩ জুলাই) ভোর চারটার দিকে ডেমরা শাপলা চত্বরের পাশে একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার এসআই কাকন মিয়া তিনি বলেন, ‘আজ ভোরে শাপলা চত্বরের পাশে একটি নির্মাণাধীন ভবনে চোর সন্দেহে ওই ভবনের কেয়ারটেকার, শ্রমিকসহ স্থানীয়রা এক যুবককে মারধর করেন। এতে গুরুতর আহত হন তিনি।

পরে সেখান থেকে তাকে দুপুর পৌনে একটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

’তিনি আরো বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর