বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সীমান্তে অভিযান বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুলাই ২০২৫, ১৪:২৩

সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কামারভিটা এলাকায় অভিযান চালিয়েছে বিজিবি। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ইলেকট্রিক সামগ্রীর চালান জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) গভীর রাতে নারায়নতলা বিজিবির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসছিল কারবারিরা।

বিজিবি জানায়, সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ পণ্যগুলো জড়ো করা ছিল। অভিযানের তথ্য পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে, কসমেটিকস, প্রিন্টারের কালি, নটিফায়ার অপটিক্যাল ইন্ডাক্টর, কজিক অ্যাসিড, কফি এবং মাল্টিভিটামিন রয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ১০ হাজার ৫০০ টাকা বলে ধারনা করছে বিজিবি।

সুনামগঞ্জ বিজিবির অধিনায়ক লে. ক. জাকারিয়া কাদির বলেন, ‘সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। জব্দকৃত পণ্যগুলো শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর