বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

১৫০ জাহাজ ও ১৫০০০ সেনা নিয়ে রাশিয়ার বিশাল নৌ মহড়া শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুলাই ২০২৫, ১৩:২৮

রাশিয়া বুধবার থেকে বিশাল নৌ মহড়া শুরু করেছে। এতে অংশ নিচ্ছে ১৫০টির বেশি যুদ্ধজাহাজ, ১৫ হাজার সামরিক সদস্য এবং ১২০টির বেশি সামরিক বিমান। এই মহড়া একযোগে অনুষ্ঠিত হচ্ছে প্রশান্ত মহাসাগর, আর্কটিক মহাসাগর, বাল্টিক সাগর এবং ক্যাস্পিয়ান সাগরে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়ার নাম ‘জুলাই স্টর্ম’, যা ২৩ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত চলবে।

মহড়ার লক্ষ্য হল অপ্রচলিত সামরিক অভিযানে প্রস্তুতি মূল্যায়ন, দূরপাল্লার অস্ত্রের ব্যবহার এবং আধুনিক প্রযুক্তি ও ড্রোন-ভিত্তিক সিস্টেমের দক্ষতা পরীক্ষা করা।

দেশটির মন্ত্রণালয় জানায়, ‘নৌবাহিনীর জাহাজগুলো যুদ্ধক্ষেত্রে মোতায়েন, সাবমেরিন প্রতিরোধ, নৌঘাঁটি ও অর্থনৈতিক অঞ্চল রক্ষাসহ বিভিন্ন অনুশীলন চালাবে।’ এ ছাড়া আরো বলা হয়, ‘বিমান হামলা, ড্রোন ও অনুপ্রবেশকারী নৌকায় প্রতিরোধ গঠন, নৌ-পরিবহনের নিরাপত্তা নিশ্চিতকরণ, শত্রুর নৌ ইউনিট ও অবস্থানে হামলার অনুশীলন করা হবে।’

এই মহড়ায় ১০টি উপকূলীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও অংশ নিচ্ছে বলে জানানো হয়েছে। নৌ মহড়াটি নেতৃত্ব দিচ্ছেন রাশিয়ান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসেভ।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই মহড়া তার সামরিক শক্তি প্রদর্শনের কৌশল, বিশেষ করে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে। যদিও ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার নৌবাহিনী একাধিক উচ্চপ্রোফাইল ক্ষতির সম্মুখীন হয়েছে, তবুও বর্তমানে বিশ্বে চীন ও যুক্তরাষ্ট্রের পরে তৃতীয় বৃহত্তম নৌবাহিনী রাশিয়ার বলে বেশিরভাগ আন্তর্জাতিক পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর