বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ফকিরহাটে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুলাই ২০২৫, ১২:১৩

মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশ। আজ বুধবার (২৩ জুলাই) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তাররা হলেন- নোয়াখালীর সুধারম উপজেলার ছোট শ্রীরামপুর গ্রামের মৃত ইমরান হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন টিটু (৪৫), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চন্দ্রনগর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মনির হোসেন (২৪) এবং একই জেলার লাকসাম উপজেলার কাগুইয়া গ্রামের সাফায়েত হোসেনের ছেলে আরমান (২২)।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (২২ জুলাই) রাত পৌনে ৮টায় উপজেলার কাটাখালি মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ফকিরহাট মডেল থানার ওসি মো. আবদুর রাজজাক মীরসহ পুলিশের একটি দল।

অভিযানে একটি কাভার্ডভ্যানের পেছনের অংশ থেকে গাঁজার এই বড় চালান জব্দ করে পুলিশ। এ সময় মাদক পরিবহনের দায়ে কাভার্ডভ্যানসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাতেই ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন এসআই মো. মেহেদী হাসান মিশন, এসআই আব্দুল আলিম শেখ, এসআই শিবলি নোমানী এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা।

ফকিরহাট থানার ওসি মো. আবদুর রাজজাক মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাগেরহাট পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ স্যারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। আসামিদের আজ বুধবার (২৩ জুলাই) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর