বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সিসিইউতে যন্ত্রণায় কাতরাচ্ছে সারিনা-সাইবা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ জুলাই ২০২৫, ১১:২৭

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সিসিইউতে যন্ত্রণায় কাতরাচ্ছে সারিনা জাহান ও সাইবা জাহান। তারা যমজ বোন। তাদের মধ্যে সারিনার শরীর ২০ শতাংশ ও সাইবা জাহানের শরীর ৮ শতাংশ দগ্ধ হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের বাসিন্দা ইয়াছিন মজুমদারের সন্তান তারা।

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণির ছাত্রী তারা। ইয়াছিন মজুমদার জানান, বিমান দুর্ঘটনার পর সারিনা ও সাইবাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকি। পরে বার্ন ইনস্টিটিউটে সন্ধান পাই। বর্তমানে তারা সিসিইউতে ভর্তি রয়েছে।

আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাই।
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় পাইলটসহ এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এ ছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর