বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

প্রেমিকের সঙ্গে কথা বলায় বাবা-মা বকাঝকা করায় ছাত্রীর ‘আত্মহত্যা’

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত:
২৮ জুলাই ২০২৩, ১৮:০২

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের রাহুতপাড়া গ্রামে এক স্কুলছাত্রী আত্মহত্যার অভিযোগ উঠেছে। ময়নাতদন্তের জন্য লাশ শুক্রবার (২৮ জুলাই) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


নিহত চন্দ্রা (১৬) রাহুতপাড়া গ্রামের সুভাষ ব্যাপারীর মেয়ে ও উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার জানান, চন্দ্রার সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। পরিবার সম্পর্ক মেনে নেয়নি। এমনকি মোবাইলে কথা বলতে নিষেধ করলেও চন্দ্রা তা উপেক্ষা করে। ওই ছেলের সঙ্গে কথা বলায় গতকাল বৃহস্পতিবার রাতে মা ও বাবা তাকে বকাঝকা করেন। এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বাড়ির আম গাছের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রায়হান আলম মৃত ঘোষণা করেন।


ওসি আরও জানান, ওই রাতে লাশ উদ্ধার করে থানায় এনে রাখা হয়। আজ বৃহস্পতিবার ২৮ জুলাই দুপুরে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর