বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রাজশাহী পৌঁছেছে নিহত পাইলটের মরদেহ, বিকেলে জানাজা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ জুলাই ২০২৫, ১৬:১০

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের মরদেহ রাজশাহী পৌঁছেছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে রাজশাহী ক্যান্টনমেন্টে এসে পৌঁছায় তার মরদেহবাহী হেলিকপ্টার। এরপর নেওয়া হয় উপশহর এলাকার তার বাসভবনে।

পাইলট সাগরের মেজো চাচা মতিউর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার (২১ জুলাই) মৃত্যুর খবর শোনার পর তার পরিবারকে ঢাকায় নেওয়া হয়।মঙ্গলবার সেখানে প্রথম জানাজা শেষে মরদেহ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে রাজশাহীতে আনা হয়। এরপর সেখান থেকে একটি মরদেহবাহী গাড়িতে করে উপশহরের বাড়িতে আনা হয়।

তিনি আরো বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় তার জানাজা হবে। এরপর রাজশাহীর সপুরা কবরস্থানে তাকে দাফন করা হবে।

ঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম ওরফে সাগরের দাফনের প্রস্তুতি চলছে রাজশাহীতে। নগরীর সপুরা গোরস্তানে মঙ্গলবার সকালে কবর খোঁড়ার কাজ শুরু হয়েছে।

স্বজনরা জানান, জানাজার জন্য মরদেহ নেওয়া হবে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে। জানাজা হবে বিকেল সাড়ে ৪টায়।

সাগরের বাবা তহুরুল ইসলাম একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। তবে প্রায় ২৫ বছর ধরে তিনি রাজশাহী শহরে বসবাস করেন। বর্তমানে নগরের উপশহরের ৩ নম্বর সেক্টরের ২২৩ নম্বর বাড়িটিতে ভাড়া থাকেন তারা। সোমবার বিমান বিধ্বস্তের পর থেকেই ‘আশ্রয়’ নামের বাড়িটির সামনে প্রতিবেশী, স্বজন ও উৎসুক মানুষ ভিড় করছেন।

সোমবার বিকেলে বিমানবাহিনীর তত্ত্বাবধানে একটি হেলিকপ্টারে তৌকিরের বাবা তহুরুল ইসলাম, মা সালেহা খাতুন, মামা মোহাম্মদ আলী, ছোট বোন সৃষ্টি খাতুন ও তার স্বামী ডা. তুহিন ইসলামকে ঢাকায় নেওয়া হয়। মরদেহের সঙ্গেই তারা রাজশাহী ফেরেন।

তার স্ত্রী ঢাকায় সরকারি কোয়ার্টারে বসবাস করেন। তিনিও এসেছেন রাজশাহীতে। বছরখানেক আগেই বিয়ে করেছিলেন। স্ত্রী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক।

তৌকির রাজশাহীর নিউ গভ. ল্যাবরেটরি স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে পাবনা ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তি হন। তিনি ওই কলেজের ৩৪তম ব্যাচের ছাত্র ছিলেন। ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক পাস করে তিনি যোগ দেন বাংলাদেশ বিমানবাহিনীতে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর