বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ঘরে ফেরার আকুতি দগ্ধ আয়ানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ জুলাই ২০২৫, ১৬:০১

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ১৬৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৭ম শ্রেণির শিক্ষার্থী আয়ানের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে।

মঙ্গলবার (২২ জুলাই) বার্ন ইনস্টিটিউটের সামনে কথা হয় আয়ানের খালাতো ভাই রাহিবের সঙ্গে। তিনি জানান, আয়ান হাসপাতালে থাকতে চাচ্ছে না।

সে বলছে, সে আর থাকবে না হাসপাতালে, তাকে বাসায় নিয়ে যাওয়ার অনুরোধ করে।
তিনি আরো জানান, আয়ানের শ্বাসনালি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে চলছে। ১৪ নম্বর আইসিইউ বেডে আছে আয়ান।

গতকাল রাত ১০টার দিকে তাকে আমরা আইসিইউতে নিয়ে আসি। বাবা মায়ের একমাত্র সন্তান আয়ান।
রাহিব বলেন, আয়ানের মা ব্যাংকে চাকরি করে। দুপুরে যখন খাবার খেতে ক্যান্টিনে যান এমন সময় ফোন আসে, যে তার ছেলেকে হাসপাতালে পাঠানো হয়েছে। তখন সে পাগলের মতো হয়ে বাসায় আমাদের ফোন দেয়।

রাহিব আরো বলেন, সকালে আমি গেলাম আয়ানের কাছে, পরে জিজ্ঞেস করে আম্মু কোথায়। আর সে বারবার অরেঞ্জ জুস খেতে চাচ্ছে, কিন্তু ডাক্তার খেতে দিচ্ছে না। রাহিবের গলা তখন ভারী হয়ে আসছিলো, তিনি আয়ানের চিৎকারের কথা উল্লেখ করে বলে, আয়ান আমাকে বারবার বলছিলো আমি এখানে আর থাকবো না, আমাকে নিয়ে চলো।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর