শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আগুনে পোড়া রোগীর চোখের যত্নে করণীয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ জুলাই ২০২৫, ১৫:৫৪

আগুনে পোড়া একটি ভয়াবহ দুর্ঘটনা। এতে শুধু ত্বক নয়, চোখও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাপ, ধোঁয়া বা রাসায়নিকের সংস্পর্শে চোখে ক্ষতের সৃষ্টি হলে অন্ধত্বের ঝুঁকি থাকে। তাই চোখের যত্ন নেওয়া খুব জরুরি।

চলুন, জেনে নিই দুর্ঘটনার পরপরই কী করবেন?

পানির ব্যবহার ছ্যাঁকা লাগার সঙ্গে সঙ্গে ১৫-২০ মিনিট ঠাণ্ডা ও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। চোখে কিছু পড়লে নিজে তোলার চেষ্টা করবেন না। চোখ ঘষা বা ঘরোয়া কিছু ব্যবহার থেকে বিরত থাকুন।

দ্রুত চিকিৎসকের কাছে যান

চোখে পোড়ার প্রভাব দেখতে না পেলেও চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন। কর্নিয়া বা কনজাংটিভার ক্ষতি হয়েছে কি না তা নির্ণয় করে চিকিৎসা শুরু জরুরি।

চোখকে সংক্রমণ থেকে বাঁচান

ধুলা, ধোঁয়া, গ্যাস বা রাসায়নিকের সংস্পর্শ এড়িয়ে চলুন। রোগী যেন চোখে হাত না দেয়, সেটি নিশ্চিত করুন।

নিয়মিত ওষুধ ব্যবহার

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিচের ওষুধগুলো ব্যবহার করতে হতে পারে:

অ্যান্টিবায়োটিক ড্রপ/মলম: সংক্রমণ প্রতিরোধে

লুব্রিকেন্ট ড্রপ: শুষ্কতা ও অস্বস্তি কমাতে

স্টেরয়েড ড্রপ (প্রয়োজনে): প্রদাহ কমাতে, তবে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে

ব্যথার ওষুধ: অস্বস্তি কমাতে

নিয়মিত ফলোআপ করুন
চিকিৎসকের কাছে নিয়মিত যেতে হবে চোখের উন্নতি পর্যবেক্ষণে। চোখে ছানি, ঘা বা অন্য সমস্যা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে রাখুন।

সানগ্লাস ও আই শিল্ড ব্যবহার

রোদ, ধোঁয়া ও ধূলিকণা থেকে চোখ রক্ষায় সানগ্লাস পরুন। রাতে ঘুমের সময় নরম আই শিল্ড ব্যবহার করলে চোখের সুরক্ষা বাড়ে।

মানসিক সহায়তা দিন
চোখে ক্ষতির ফলে রোগী মানসিকভাবে ভেঙে পড়তে পারে। ধৈর্য রাখতে সাহায্য করুন, পাশে থাকুন।

পুষ্টিকর খাবার খান

ভিটামিন-এ সমৃদ্ধ খাবার যেমন গাজর, ডিমের কুসুম, কুমড়া। সবুজ শাকসবজি ও পর্যাপ্ত পানি দ্রুত আরোগ্যে সহায়তা করে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর