বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নিজের স্ত্রীকে কেন ‘মা’ বলে ডাকেন সঞ্জয় দত্ত?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২২ জুলাই ২০২৫, ১৫:৩৭

মাদক থেকে জঙ্গিযোগ— নানা বিতর্কে নাম জড়িয়েছে সঞ্জয় দত্তের। তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। একের পর এক ব্যক্তিগত সম্পর্কও তাকে বহুবার শিরোনামে এনেছে। এরপর ২০০৮ সালে মান্যতাকে বিয়ে করেন অভিনেতা, থিতু হন সংসারে।

এর মধ্যেই তার স্ত্রী মান্যতার জন্মদিনে জানা গেল— স্ত্রীকে ‘মা’ বলে ডাকেন অভিনেতা। কিন্তু কেন? স্ত্রী ও পরিবারের সঙ্গে বেশ কিছু ছবি সোশ্যালে শেয়ার করেছেন সঞ্জয় দত্ত। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, “শুভ জন্মদিন মা। আমার জীবনে থাকার জন্য তোমাকে ধন্যবাদ।

তুমিই আমার শক্তি। তুমিই আমার পরামর্শদাতা। তুমিই আমার জীবনের স্তম্ভ। ঈশ্বর যেন সব সময় তোমাকে সুখ ও শান্তিতে ভরিয়ে রাখেন। মা, তোমাকে সব সময় খুব ভালোবাসি।”

অভিনেতা নিজেই জানিয়েছিলেন, কেন স্ত্রীকে ‘মা’ সম্বোধন করে তিনি। এক সময়ে ছন্নছাড়া জীবন ছিল তার। বিতর্ক পিছু ছাড়ত না। অন্ধকারের মধ্যে ডুবে ছিলেন।

সেখান থেকে তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছেন মান্যতা। গড়ে তুলেছেন সুখের সংসার। আবার সঞ্জয় যখন ক্যান্সার আক্রান্ত, তখনও তার পাশে ছিলেন মান্যতাই। এই সব কিছুর জন্য স্ত্রীর উপর অগাধ ভরসা সঞ্জয়ের। তাই তাকে ‘মা’ বলে ডাকতেও দ্বিধা বোধ করেন না সঞ্জয় দত্ত।

সঞ্জয়ের প্রথম স্ত্রী রিচা শর্মার মৃত্যু হয়েছিল ১৯৯৬ সালে। তিনি মস্তিষ্কের টিউমরে ভুগছিলেন। প্রথম স্ত্রীর সংসারে এক কন্যা রয়েছে সঞ্জয়ের। নাম— ত্রিশলা। এরপর ১৯৯৮ সালে রিয়া পিল্লাইকে বিয়ে করেন অভিনেতা। সাত বছরের দাম্পত্যে তারা ইতি টানেন ২০০৫ সালে। এর পরে ২০০৮ সালে গোয়ায় ঘনিষ্ঠ পরিজনের মধ্যে মান্যতাকে বিয়ে করেন তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর