বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যশোরে পাওনা টাকা চাওয়ায় ব্যক্তিকে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ জুলাই ২০২৫, ১৪:৫৯

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আবু বক্কার (৫৩) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কার ওই গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে।

স্থানীয়রা ও পরিবার জানায়, আবু বক্কার কিছুদিন আগে নির্মল কুমার (৪৫) নামে এক ব্যক্তির কাছে মুরগি বিক্রি করেছিলেন।

কিন্তু পুরো টাকা না পাওয়ায় মঙ্গলবার (২২ জুলাই) তিনি বাকি টাকা চাইতে যান। এ নিয়ে নির্মল কুমার ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে উঠেন এবং তারা দুজন মিলে বাঁশের লাঠি দিয়ে বক্কারকে মারধর করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু বক্কারকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, ‘পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের ধরতে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা দ্রুতই নেওয়া হবে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর