বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মাইলস্টোনে নিহত ২৭ জনের ২৫ জনই শিশু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ জুলাই ২০২৫, ১৪:০৯

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী। নিহত বাকি দুজনের মধ্যে একজন পাইলট, অপরজন শিক্ষিকা।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৮টার পর রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী চিকিৎসক মো. সায়েদুর রহমান এসব তথ্য জানান। অধ্যাপক সায়েদুর রহমান বলেন, ‘চিকিৎসার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।’

তিনি আরো জানান, চিকিৎসাধীনদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইউনিটে দুজন ভেন্টিলেশনে আছে। রক্তের জন্য পর্যাপ্ত ডোনার আছে।

নেগেটিভ গ্রুপের কিছু রক্ত লাগবে।  গতকাল সোমবার দুপুর ১টার কিছু পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। স্কুল চলাকালীন হওয়ায় ভবনটিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী অবস্থান করছিল। দুর্ঘটনার পরপরই ভবনে আগুন ধরে যায়।

ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, পরে যুক্ত হয় সেনাবাহিনী ও বিজিবি। আহতদের দ্রুত উদ্ধার করে হেলিকপ্টারে করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর